আমরা আপনাদের পরিচালিত সমিতির অধীন মহিপুর মৎস্য আড়ৎ সমূহে কর্মরত শ্রমিকগণের পক্ষে, এই মর্মে আবেদন করছি যে, বর্তমান বাজার দ্রব্য মূল্য উর্দ্ধগতি হওয়ায় আমাদেরকে যে শ্রম মজুরী প্রদান করা হয়, তা দ্রব্য মূল্য তুলনায় অসমতুল| ফলে, আমাদের পরিবার পরিজন নিয়া মানবেতর জীবন যাপন করতে হয়| ২০১৭ সালে আপনাদের কর্তৃক শ্রম মজুরী নির্ধারণ করা হলে, অদ্য পর্যন্ত আমাদেরকে সে অনুযায়ী শ্রম মজুরী প্রদান করা হয়| তা বর্তমান দ্রব্য মূল্য তুলনায় ¯^াভাবিক ভাবে জীবনযাপন করা কষ্টকর, বিধায় শ্রমিকদের শ্রম মজুরী বৃদ্ধি করার জন্য আবেদন করছি|
